Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বুধবার রাজ্যে ওষুধের দোকান বন্ধ নয়

ই-ফার্মেসি বন্ধ করা সহ একাধিক দাবিতে বুধবার, ২০ মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন এআইওডিসি।

বুধবার রাজ্যে ওষুধের দোকান বন্ধ নয়
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই-ফার্মেসি বন্ধ করা সহ একাধিক দাবিতে বুধবার, ২০ মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন এআইওডিসি। প্রায় সাড়ে ১২ লক্ষ ওষুধ ব্যবসায়ীর এই সংগঠনে রয়েছেন রাজ্যের প্রায় ৫০ হাজার ওষুধের দোকানও। সেগুলি কী বন্ধ থাকবে? তাহলে যে মানুষের ভোগান্তির শেষ থাকবে না। আশঙ্কাজনক রোগীদের জীবনমৃত্যু সঙ্কট হওয়াও অস্বাভাবিক নয়। এই প্রশ্নই মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। 

Advertisement

এআইওসিডি’র রাজ্য সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন (বিসিডিএ) সূত্রের খবর, দেশের বাকি রাজ্যগুলিতে যাই করুক, মানবিক কারণে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা ধর্মঘট করবে না তারা। বড়জোর দুপুর ১২ পর্যন্ত দোকান বন্ধ থাকবে। তারপর খুলে যাবে। সোমবার সন্ধ্যায় এমনই জানিয়েছেন সংগঠনের মুখপাত্র শঙ্খ রায়চৌধুরী। তিনি বলেন, এছাড়া আমরা ওইদিন এলাকাভিত্তিক কয়েকটি করে দোকান অন্যান্য কাজের দিনের মতো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকা তৈরি হচ্ছে। এদিকে ২০ মে সর্বভারতীয় ওষুধের দোকান ধর্মঘটের ডাক সম্পর্কে অবহিত রাজ্য। সরকার কী ব্যবস্থা নেয় বা বিসিডিএকে কোনো নির্দেশ দেয় কিনা, সেইটাও দেখার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ