Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’টি রুটের অটোচালকদের হাতাহাতি

দু’টি রুটের অটোচালকদের হাতাহাতি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শুক্রবার যাত্রী তোলা নিয়ে বচসার জেরে নিউটাউনে হাতাহাতিতে জড়ালেন দু’টি রুটের অটোচালকরা। তাতে তিনজন আহত হয়েছেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে। ওই এলাকা থেকে চিনারপার্ক এবং চিনারপার্ক থেকে বিশ্ব বাংলা গেট– এই দু’টি রুটের অটো চলাচল নিয়ে বহুদিন ধরেই গোলমাল চলছিল। 
Advertisement
অভিযোগ, বিশ্ব বাংলা গেট থেকে যাত্রী নিয়ে যে অটো চিনারপার্কে যায়, ফেরার সময় সেই অটোতে যাত্রী তুলতে দেওয়া হয় না। আবার উল্টোপথে চিনারপার্ক থেকে যে অটোগুলি যাত্রী নিয়ে বিশ্ব বাংলা গেটের সামনে যায়, ফেরার সময় সেই অটোতেও যাত্রী উঠতে দেওয়া হয় না। এই ঘটনা নিয়েই এদিন বিশ্ব বাংলা গেটের সামনে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। দু’পক্ষই পুলিসের দ্বারস্থ হয়েছে।
সম্পর্কিত সংবাদ