নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিষিদ্ধ দু’কেজি গাঁজা সহ আনন্দ সিং এবং সঞ্জয় দে নামে দুই যুবককে গ্রেপ্তার করল মোহনপুর থানার পুলিস। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস মোহনপুর কুণ্ডু বাড়ি সংলগ্ন এলাকায় হানা দেয়। হাতেনাতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে দু’ কেজি গাঁজা। পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে, ওই মাদক বিক্রির জন্য তারা এসেছিল। ঘটনার সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না, পুলিস তা খতিয়ে দেখছে।



