Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’দিনেই ২৬০ ফিল্ড ভিজিট 

দু’দিনেই ২৬০ ফিল্ড ভিজিট 
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি ভবন থেকে শুরু করে স্কুল, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিকাঠামোর হাল হকিকতের উপর নিয়মিত নজরদারি চালাতে বৃহস্পতিবার একটি বিশেষ অ্যাপ চালু করেছে রাজ্য। আর এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পরিকাঠামোর বর্তমান পরিস্থিতির রিপোর্ট তুলতে প্রথম দু’দিনেই ২৬০টি ফিল্ড ভিজিট বা সরেজমিন পরিদর্শন সেরে ফেলেন রাজ্যের আধিকারিকরা। এই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেই জানা গিয়েছে। এই অ্যাপ নিয়ে জেলাশাসক সহ জেলার নোডাল অফিসারদের সোমবার দুপুর আড়াইটে থেকে এবং মঙ্গলবার দুপুর ১টা থেকে দপ্তরের নোডাল অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নবান্ন।  
Advertisement
সম্পর্কিত সংবাদ