নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে উত্তরপত্র না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ উঠেছিল দু’জন অধ্যাপকের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে স্নাতকোত্তরের পড়ুয়ারা তাঁদের দু’বছরের উত্তরপত্র বাইরের বিশেষজ্ঞ দিয়ে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন। সেই দাবি গ্রহণ করে শুক্রবার বৈঠকে বসছে পরীক্ষা কমিটি। সেদিনই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে খবর। অভিযুক্ত দুই অধ্যাপককে শো-কজও করেছিল কর্তৃপক্ষ। এর পরে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কি না, তার উত্তর দেননি অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত।



