Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জে পুকুরে আছড়ে পড়ল ড্রোন

আকাশ থেকে হঠাৎ পুকুরে এসে পড়ল আস্ত একটি ড্রোন। আর পুকুর থেকে সেই ড্রোন উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল এলাকাবাসীদের মধ্যে।

হিঙ্গলগঞ্জে পুকুরে আছড়ে পড়ল ড্রোন
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: আকাশ থেকে হঠাৎ পুকুরে এসে পড়ল আস্ত একটি ড্রোন। আর পুকুর থেকে সেই ড্রোন উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল এলাকাবাসীদের মধ্যে। বুধবার রাত এগারোটা নাগাদ হিঙ্গলগঞ্জ থানার বাঁকুড়া গাজিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। হঠাৎ এভাবে একটি ড্রোন এসে আছড়ে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন হিঙ্গলগঞ্জ থানায়। এরপর রাতেই ওই পুকুরে জাল ফেলে ড্রোনটিকে উদ্ধার করে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ড্রোনটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচটি ক্যামেরা আছে। পাশেই বাংলাদেশ। ড্রোনটি বাংলাদেশ থেকে উড়ে এসেছে, না কি স্থানীয় কেউ এই ড্রোনটি উড়িয়েছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিস। স্থানীয় বাসিন্দা মহসিন গাজি বলেন, বুধবার রাত এগারোটা নাগাদ হঠাৎ শুনতে পাই, আকাশে একটি শো শো করে শব্দ হচ্ছে। এর কিছু পরেই একটি বস্তু পুকুরে এসে পড়ে। পুকুরে টর্চের আলো ফেলে দেখতে পাই, এভাবে একটি জিনিস পুকুরে এসে পড়ার জন্য পুকুরের জল ঘুলিয়ে উঠছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ