Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোরিনার নাম অভয়া ক্রসিং  রাখতে মমতার কাছে আর্জি

ডোরিনার নাম অভয়া ক্রসিং  রাখতে মমতার কাছে আর্জি
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়ার স্মৃতি অক্ষয় করে রাখতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের নাম পালটে অভয়া ক্রসিং করার আর্জি জানাল চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (ডব্লুউবিডিএফ)।  বুধবার এক চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মর্মে আবেদন জানিয়েছেন সংগঠনের দুই শীর্ষকর্তা ডাঃ কৌশিক চাকি ও ডাঃ সঞ্জয় হোম চৌধুরী। মমতার হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠিতে তাঁরা বলেছেন, ডোরিনা ক্রসিং বরবারই শহরের শান্তিপূর্ণ প্রতিবাদ অবস্থানের ক্ষেত্র। আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস খুন-ধর্ষণের শিকার শিক্ষার্থী-চিকিৎসক অভয়াও এখন স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিবাদ ও ত্যাগের আর এক নাম। ডোরিনা মোড়ের নাম ‘অভয়া ক্রসিং’ হলে উপযুক্ত মর্যাদা পাবেন অভয়া। সুস্পষ্ট বার্তাও দেওয়া যাবে যে এই ধরনের অপরাধে কলকাতা কোনোদিন সহ্য করেনি, সহ্য করবেও না, যাঁরা এই ধরনের অপরাধের শিকার, তাঁদের কোনোদিন ভোলেনি, ভুলবেও না। প্রতিবাদী চিকিৎসকরা এই দাবি জানানোর পাশাপাশি গুগল ম্যাপের এডিট অপশনে গিয়ে গিয়ে ডোরিনা ক্রসিংয়ের নাম অভয়া ক্রসিং করবার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ