পুলিশকে দেখে ট্রাক রেখে চম্পট দিল ট্রাক চালক। সোমবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহরের বুকে। বালি বোঝাই ট্রাকটিকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকা থেকে বালি বোঝাই একটি ট্রাক আসছিল। ধাওয়া করে শহরের জাগৃতি মোড়ের কাছে সেটি ধরে ফেলে পুলিশ। এই অবস্থায় গাড়ি থেকে পালিয়ে যান চালক। ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। খোঁজ চলছে চালকের।
Advertisement



