Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে রুপোর বাট বিক্রি, গ্রেপ্তার ২

শনিবার অবৈধভাবে প্রায় এক কেজি রুপোর বাট বিক্রি করতে এসে দুর্গাপুর থানার পুলিসের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী ও এক সোনার দোকানের কর্মী। ধৃত প্রকাশ বাউরির বাড়ি এনআইটি ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। অঙ্কিত চক্রবর্তীর বাড়ি বেনাচিতি নেতাজি নগর কলোনিতে।

দুর্গাপুরে রুপোর বাট বিক্রি, গ্রেপ্তার ২
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার অবৈধভাবে প্রায় এক কেজি রুপোর বাট বিক্রি করতে এসে দুর্গাপুর থানার পুলিসের জালে ধরা পড়ল এক দুষ্কৃতী ও এক সোনার দোকানের কর্মী। ধৃত প্রকাশ বাউরির বাড়ি এনআইটি ক্যাম্পাস সংলগ্ন এলাকায়। অঙ্কিত চক্রবর্তীর বাড়ি বেনাচিতি নেতাজি নগর কলোনিতে। ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, চণ্ডীদাস বাজারে একটি সোনার দোকানে ওই রুপোর বাটটি বিক্রি করতে এসেছিল প্রকাশ। রুপোর বাট নিচ্ছিল সোনার দোকানের কর্মচারী অঙ্কিত। পুলিস খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকেই গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় প্রায় এক কেজি রুপোর বাট। পুলিসের অনুমান, বিভিন্ন এলাকায় চুরি করে রুপোর গয়না গলিয়ে ওই বাট তৈরি করে বিক্রি করা হচ্ছিল। পুলিস ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ