Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্ঘটনা ঘিরে বাস চালকের পক্ষে দাঁড়ালেন যাত্রীরা

দুর্ঘটনা ঘিরে বাস চালকের পক্ষে দাঁড়ালেন যাত্রীরা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাস দুর্ঘটনায় সাধারণত চালককেই দোষী সাব্যস্ত করেন যাত্রী ও সাধারণ মানুষ। সাম্প্রতিক একটি ঘটনায় তার ঠিক উল্টো ছবি দেখা গেল শহরে। গত সপ্তাহে এস-৪৫ রুটের একটি বাস থেকে পড়ে গিয়ে জখম হন এক বৃদ্ধ। 
Advertisement
শকুন্তলা পার্ক বাস স্টপেজের কাছে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস চালক সহ বাসটিকে আটক করে। এদিকে, চালকের কোনও দোষ নেই, এই মর্মে সিএসটিসি’র পাইকপাড়া ডিপোয় গণস্বাক্ষর করলেন ওই বাসের যাত্রীরা। বিশু বারিক নামে ওই সরকারি বাসের চালক গোটা ঘটনাটি জানিয়ে চিঠি লেখেন ডিপো কর্তৃপক্ষকে। 
তিনি বলেন, যে বৃদ্ধ আহত হয়েছেন, তাঁরই খামতি ছিল গোটা ঘটনায়। পুলিস তদন্তে নেমে যাত্রী ও স্থানীয়দের বয়ান নিয়েছে। তারপর বাসটিকে ছেড়ে দিয়েছে তারা। ওই চালকের পাশে দাঁড়াতে লিখিতভাবে বয়ান দিলেন ৫২ জন যাত্রী।
সম্পর্কিত সংবাদ