Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নাটকীয় জয় কানাডার

প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল অন্যতম আয়োজক কানাডা। রবিবার রাতে ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে তারা ১-০ ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা।

নাটকীয় জয় কানাডার
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানাডা-১       :   দক্ষিণ আফ্রিকা -০

Advertisement

লস এঞ্জেলস: প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল অন্যতম আয়োজক কানাডা। রবিবার রাতে ‘রাউন্ড অব ৩২’-এর প্রথম ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে তারা ১-০ ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল ম্যাচ। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন স্টিফেন। উল্লেখ্য, কাপযুদ্ধের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো আয়োজক দেশ অন্য মুলুকে ম্যাচ খেলল। আমেরিকার লস এঞ্জেলস স্টেডিয়ামে নেমে কানাডা তাই গড়ে নজির।
এদিকে, গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপের নক-আউটে পৌঁছাল ইংল্যান্ড। রবিবার পানামাকে ২-০ ব্যবধানে হারায় তারা। ইংল্যান্ডের দুই গোলদাতা বেলিংহ্যাম ও হ্যারি কেন। বুধবার তাদের প্রতিপক্ষ কঙ্গো।
গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে পরাস্ত করে নক-আউটে পৌঁছায় ক্রোয়েশিয়া। তাদের দুই গোলদাতা সুসিচ ও নিকোলা ভ্ল্যাসিচ। ৭৩ মিনিটে ঘানার হয়ে ব্যবধান কমান লুকাসেন। তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ