বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন ক্যানিং লোকাল। আজ, বৃহস্পতিবার বিদ্যাধরপুর স্টেশনের কাছে বাইক নিয়ে রেললাইন টপকাতে যাচ্ছিলেন দুই যুবক। কিন্তু সেই সময়ে চলে আসে ডাউন ক্যানিং লোকাল। যা দেখে প্রাণ ভয়ে বাইকটিকে রেললাইনে রেখে পালিয়ে যায় ওই দুই যুবক। ট্রেনের গতি কম ছিল। রেললাইনে বাইক পড়ে রয়েছে দেখে ব্রেক কষেন চালক। তবুও কিছুটা দূর পর্যন্ত লাইনের উপরেই বাইকটিকে টেনে নিয়ে যায় ট্রেনটি। তারপরেই দাঁড়িয়ে পড়ে। বাইকটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু হয়। যার ফলে আধ ঘণ্টা ওই লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। বাইকটিকে সরানোর পর শুরু হয় ট্রেন চলাচল।



