Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এজবাস্টনে বুমরাহকে নিয়ে সংশয়

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে বেশ চাপে টিম ইন্ডিয়া। পরের ম্যাচ এজবাস্টনে ২-৬ জুলাই। হাতে অনেকটা সময়।

এজবাস্টনে বুমরাহকে নিয়ে সংশয়
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিডস: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে বেশ চাপে টিম ইন্ডিয়া। পরের ম্যাচ এজবাস্টনে ২-৬ জুলাই। হাতে অনেকটা সময়। ক্রিকেটাররা তরতাজা হয়ে ওঠার পর্যাপ্ত সময় পাবেন। তবে যশপ্রীত বুমরাহকে নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। কারণ, সিরিজ শুরুর আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, পুরো সিরিজ খেলবেন না। তিন বা চারটে ম্যাচে মাঠে নামবেন। এখন প্রশ্ন হল, তাহলে কোন ম্যাচে বিশ্রাম নেবেন বুমবুম? ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা চলতি সিরিজের ধারাভাষ্যকার দীনেশ কার্তিক মনে করছেন, এজবাস্টনে দ্বিতীয় টেস্টে নিজেকে সরিয়ে নিতে পারেন বুমরাহ। তাঁর যুক্তি, হেডিংলেতে দুই ইনিংস মিলিয়ে বুমরাহ ৪৩.৪ ওভার হাত ঘুরিয়েছে। পেয়েছে পাঁচটি উইকেট। যার সবক’টি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলি ছিল শূন্য। অথচ দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে অনেক বেশি লোড নিতে হয়েছে তাঁকে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসারদের মধ্যে সর্বাধিক ১৯ ওভার বল করেছেন তিনিই। যতই আট দিনের বিশ্রাম থাক, বুমরাহ হয়তো ওয়ার্ক-লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন। তৃতীয় টেস্ট হবে লর্ডসে। অবশ্যই ঐতিহাসিক মাঠে নিজেকে মেলে ধরতে চাইবেন ভারতের তারকা পেসার।

Advertisement

তবে টিম ইন্ডিয়ার বোলিংয়ের যা অবস্থা, তাতে বুমরাহ না খেললে সমস্যা আরও বাড়বে। এমনিতেই ছন্দে নেই সিরাজ। প্রচুর রান বিলোচ্ছেন প্রসিদ্ধও। বাঁ হাতি অর্শদীপ খেললেও বুমরাহর অভাব ঢাকা সহজ ব্যাপার নয়। তাই দ্বিতীয় নয়, চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ‘বুমরাহর ওয়ার্ক-লোড নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। পূর্ব সিদ্ধান্ত মতোই ওকে তিনটি ম্যাচে খেলানো হবে। তবে কোন ম্যাচে বিশ্রাম দেওয়া হবে, সেটা এখনও ঠিক হয়নি।’

সম্পর্কিত সংবাদ