Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দেওতলায় এসডব্লুএম প্রকল্পের উদ্বোধন

মঙ্গলবার মালদহের গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হল। এতে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। বিডিও বলেন, এদিন থেকে ওই প্রকল্পের সূচনা হল

দেওতলায় এসডব্লুএম প্রকল্পের উদ্বোধন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার মালদহের গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হল। এতে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। বিডিও বলেন, এদিন থেকে ওই প্রকল্পের সূচনা হল। বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করা হবে। সেগুলি পৃথকীকরণ করা হবে। ব্লক প্রশাসন জানিয়েছে, সরকার চাইছে প্লাস্টিক থেকে রাস্তা তৈরি হবে। ওই স্থানের প্রক্রিয়া করা প্লাস্টিক সংশ্লিষ্ট প্রকল্পের কেন্দ্রীয় গাজোল সদর ইউনিটে পাঠানো হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ