Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইরানের মহিলা ফুটবলারদের বাঁচাতে আসরে ডোনাল্ড ট্রাম্প

এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ায় দেশের প্রশাসনের রোষের মুখে ইরানের মহিলা ফুটবল দল

ইরানের মহিলা ফুটবলারদের বাঁচাতে আসরে ডোনাল্ড ট্রাম্প
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ায় দেশের প্রশাসনের রোষের মুখে ইরানের মহিলা ফুটবল দল। যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে সরকারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তাঁরা, তা মোটেই ভালোভাবে নেননি কর্তারা। এমনকী, মহিলা ফুটবলারদের বিশ্বাসঘাতক বলেও সুর চরিয়েছেন তাঁরা। ফলে দেশে ফিরলে কঠিন শাস্তির মুখেও পড়তে হতে পারে তাঁদের। এমন পরিস্থিতিতে ইরান মহিলা ফুটবলারদের নিরাপত্তা সুরক্ষিত করতে আসরে নামলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ইরানের মহিলা ফুটবলাররা অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাই তাঁদের রক্ষার দায়িত্ব সেই দেশের সরকারকে নেওয়ার আর্জি জানালেন ট্রাম্প। 

Advertisement

অজি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইরানের জাতীয় মহিলা ফুটবল দলকে জোর করে দেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়ে অস্ট্রেলিয়া সরকার একটি ভয়াবহ মানবিক ভুল করছে। ফিরলেই তাদের সম্ভবত হত্যা করা হবে। এটা করবেন না। মহিলা ফুটবলারদের আশ্রয় দিন। আপনি যদি তাদের রাখতে না চান তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত।’ উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই। তারপর থেকেই উত্তপ্ত গোটা দেশ। ঠিক তার দু’দিন বাদেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে জাতীয় সংগীতের সময় চুপ ছিলেন ইরানের মহিলা ফুটবলাররা। তার পরেই পরিস্থিতি জটিল হয়েছে।

সম্পর্কিত সংবাদ