Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দেওয়ালে বাইকের ধাক্কা, মৃত দুই

দেওয়ালে বাইকের ধাক্কা, মৃত দুই
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের শহরে বাইক দুর্ঘটনা। ফের জয়রাইডের বলি দুই তরুণ। হেলমেট না পরার প্রবণতা থেকেই বারবার এমন ঘটনা বলে পুলিসমহল মনে করছে। শনিবার রাতে উল্টোডাঙা থানা এলাকার মির্জাবাগান মসজিদের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা দেয় দ্রুতগতিতে আসা বাইকটি। চালক ও আরোহী- দু’জনেই ছিটকে পড়েন। তাঁদের নাম জান-এ-আলম (২৮) ও মহম্মদ ফারহান (২৪)। গুরুতর জখম অবস্থায় দুই বন্ধুকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের পর দুই যুবকের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, হেলমেট না থাকার কারণে দু’জনেরই মাথায় গুরুতর চোট লেগেছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ