Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাকে মারধর, টাকা ও গয়না হাতিয়ে ধৃত চিকিৎসক ছেলে

মা’কে মারধর করে হাত-পা বেঁধে টাকা গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন চিকিৎসক ছেলে। ধৃতের নাম সুহীদ মল্লিক। নরেন্দ্রপুর থানার তেঘরিয়া এলাকার ঘটনা।

মাকে মারধর, টাকা ও গয়না  হাতিয়ে ধৃত চিকিৎসক ছেলে
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মা’কে মারধর করে হাত-পা বেঁধে টাকা গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন চিকিৎসক ছেলে। ধৃতের নাম সুহীদ মল্লিক। নরেন্দ্রপুর থানার তেঘরিয়া এলাকার ঘটনা। দিন কয়েক আগে বাড়ির পরিচারিকার সঙ্গে মিলে ডায়মন্ডহারবার হাসপাতালের ওই চিকিৎসক নিজের মা কনকবালা মল্লিকের হাত-পা বেঁধে মারধর করেন বলে অভিযোগ। এছাড়াও তাঁকে বিভিন্নভাবে নিগ্রহ করা হয়েছিল। চাপে পড়ে টাকা গয়না ছেলেকে দিতে বাধ্য হন বৃদ্ধা মা। এরপর হাত-পা খুলে দেওয়া হয় তাঁর। সুযোগ পেয়ে কনকবালাদেবী নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতের সঙ্গে স্ত্রীর বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। এই অবস্থায় পরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল চিকিৎসকের। দুজনে মিলে গোটা পরিকল্পনা করেছিলেন। কনকবালাদেবীকে মারধর করে হাত-পা বেঁধে বিষ মেশানো ওষুধ ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই চিকিৎসক। তাতে ভয় পেয়ে সব টাকা ও সোনা ছেলেকে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মা। প্রাথমিক জেরায় অসংলগ্ন কথা বলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ধৃত ছেলে। এদিকে, পলাতক ওই পরিচারিকা। তাকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ