Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, উত্তরপ্রদেশে অভিযুক্ত চিকিৎসক

দলিত কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। তারপর গর্ভপাতে বাধ্য করানোর অভিযোগ। উত্তরপ্রদেশের বিজনোর জেলার এই ঘটনায় এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হল মামলা।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, উত্তরপ্রদেশে  অভিযুক্ত চিকিৎসক
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: দলিত কর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। তারপর গর্ভপাতে বাধ্য করানোর অভিযোগ। উত্তরপ্রদেশের বিজনোর জেলার এই ঘটনায় এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের  বিরুদ্ধে দায়ের হল  মামলা। শনিবার একথা জানিয়েছে পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গত ২ জুন মামলা দায়ের হয়। অভিযুক্ত বিবাহিত। হাবিবওয়াল এলাকার ওই বেসরকারি হাসপাতাল পরিচালনা করেন তিনি। নির্যাতিতার দাবি, ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে চিকিৎসক তাঁকে গর্ভপাতে বাধ্য করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ