Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারের পিছনে তিনটি গাড়ির ধাক্কা 

ডাম্পারের পিছনে তিনটি গাড়ির ধাক্কা 
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার সকালে জামালপুরের মুসুণ্ডা এলাকায় ধীর গতিতে চলা একটি ডাম্পারের পিছনে পরপর তিনটি গাড়ি ধাক্কা মারে। দুর্ঘটনায় ১০জন জখম হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। জখমদের মধ্যে দু’জন নাবালক রয়েছে। বর্ধমান থেকে কলকাতা যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ডাম্পারের পিছনে প্রথমে একটি মাছের গাড়ি ধাক্কা দেয়। সেটির পিছনে পর পর দু’টি গাড়ি ধাক্কা দেয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ