Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরির ভাড়া বাড়ছে ৭ টাকা

ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরির ভাড়া বাড়ছে ৭ টাকা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’বছর বাদে ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি যাওয়ার ভেসেল পরিষেবার যাত্রী ভাড়া বাড়ছে। বর্তমানে এই রুটে ২০ টাকা করে টিকিটের দাম রয়েছে। এবার তা বেড়ে ২৭ টাকা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হচ্ছে। শুধু তাই নয়, বিনা টিকিটে ধরা পড়লে গুনতে হবে ৩০০ টাকা জরিমানা। আগে যা ছিল ৫০ টাকা। ডায়মন্ডহারবার পুরসভা পরিচালিত এই ফেরি পরিষেবার উন্নতিকরণ করতেই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি পুর চেয়ারম্যান প্রণব দাসের। তবে জরিমানার পরিমাণ এত বাড়ানোর কারণ কী? এই প্রসঙ্গে তিনি বলেন, কেউ যাতে বিনা টিকিটে যাত্রা না করেন এবং তাঁদের মধ্যে ফাইনের ভয় কাজ করে, তাই ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।  এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য মাসিক টিকিট যেখানে ৭০ টাকা ছিল, সেটা এবার ৫০ টাকা বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে। চেয়ারম্যানের বক্তব্য, এখানে একটি ভাসমান জেটি হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেও ঢেলে সাজা হবে ফেরিঘাট। এসব কিছু মাথায় রেখেই ভাড়া বাড়ানো হল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ