Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে থেকে ফিরবে শীতের আমেজ?

দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে থেকে ফিরবে শীতের আমেজ?
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা। শীতের আমেজ প্রায় উধাও। সৌজন্যে পশ্চিমী ঝঞ্জা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। তবে সপ্তাহান্তে  কিছুটা ফিরতে পারে শীতের আমেজ। আগামী শনি এবং রবিবার উত্তুরে হাওয়া প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে ওই সময়ে পড়তে পারে জাঁকিয়ে শীত। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যদিও সেটাই সম্ভবত হতে পারে মরশুমের শেষ শীতের স্পেল।  আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। আজ, বুধবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ