সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমার দু’টি বিধানসভা বিজেপির দখলে। ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস বিধানসভা দু’টি পুনর্দখল করতে জোরকদমে প্রচার চালাচ্ছে। মিটিং, মিছিল শুরু করেছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন জোড়াফুলের নেতারা। কিন্তু এখনও ময়দানে দেখা নেই বিজেপির। এমনকী বিজেপির দুই বিধায়ককেও সেভাবে দেখা যায় না বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে, ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, এখন দলের সাংগঠনিক কাঠামো গঠন, পুনর্গঠনের কাজ চলছে। তাই তাঁরা প্রচারে নামতে পারছেন না। সাংগঠনিক কাজ ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করে প্রচারে ঝাঁপাবেন।
Advertisement
সম্প্রতি মাথাভাঙা মহকুমার দু’টি বিধানসভা শীতলকুচি ও মাথাভাঙায় বিশাল জনসভা করেছে তৃণমূল। বাংলার বাড়ি প্রকল্পকে সামনে রেখে পাড়ায় পাড়ায় জোর প্রচার চালাচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল যে এক ইঞ্চি জমিও ছাড়বে না, তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে। সেই জায়গায় জয়ী দুই আসন ধরে রাখা নিয়ে হেলদোল নেই বিজেপির। দুই বিধায়ককে এলাকায় দেখাই যায় না। রাজনৈতিক মহলের মতে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু থাকার পরও বিজেপির নেতা কিংবা বিধায়ক কেউ জনসংযোগ তৈরি করতে পারছেন না। বাংলার বাড়ি নিয়ে নানা জায়গায় স্থানীয় একাংশ তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। তা নিয়েও বিজেপির কোনও উচ্চবাচ্য নেই।
এ ব্যাপারে বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন বলেন, এখন আমাদের সাংগঠনিক কমিটি গঠনের কাজ চলছে। রাজ্য ও জাতীয় নেতৃত্বের তত্ত্বাবধানে কমিটি গঠন ও পুনর্গঠনের কাজ করছি। আশা করছি, এ মাসেই এই কাজ শেষ হবে। আমরা তারপরই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি নেওয়া শুরু করব। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। বিধায়করাও সময়ে প্রচারে নামবেন। মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন ও শীতলকুচির বিধায়ক বরেণচন্দ্র বর্মন জানিয়েছেন, সাংগঠনিক কাজ শেষ হলেই তেঁড়েফুঁড়ে ময়দানে নামা হবে।
অন্যদিকে, তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল। দু’জন বিধায়ক এখনও পর্যন্ত মহকুমার কোথাও কোনও কাজ করতে পারেননি। আমরা এলাকার উন্নয়নে কাজ করছি। মুখ্যমন্ত্রী বাংলার বাড়ির টাকা দিয়েছেন। বিজেপির দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ওরা কোথাও যেতে পারছে না।