Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চতুর্থ রাউন্ডে জকোভিচ

কোমরের চোট সামলে চতুর্থ রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। শুক্রবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে সার্বিয়ান মহাতারকা ৬-৪, ৬-৭, ৬-২, ৬-৩ সেটে হারালেন ক্যাম নোরিকে।

চতুর্থ রাউন্ডে জকোভিচ
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: কোমরের চোট সামলে চতুর্থ রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। শুক্রবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে সার্বিয়ান মহাতারকা ৬-৪, ৬-৭, ৬-২, ৬-৩ সেটে হারালেন ক্যাম নোরিকে। ৩৮ বছর বয়সে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে স্পর্শ করলেন জিমি কোনর্সের রেকর্ডও। ১৯৯১ সালে এই বয়সেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে ছিলেন কোনর্স।

Advertisement

২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ প্রথম সেটে ৫-৩ এগিয়ে থাকা অবস্থায় কোমরে ব্যথা অনুভব করেন। মেডিক্যাল টাইম আউট নিয়ে লকার রুমে ফেরেন। এরপর খেলায় ফিরলেও দ্বিতীয় সেটের মাঝপথে ফের শুশ্রুষা করাতে হয় সার্বিয়ান তারকাকে। ব্যথা কমানোর ওষুধও খান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতা ফেরায় প্রতিপক্ষ। তা সত্ত্বেও হাল ছাড়েননি জোকার। পরের দু’টি সেট জিতে পৌঁছন চতুর্থ রাউন্ডে। এদিকে, পুরুষ ডাবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছছেন বিজয় প্রশান্ত ও অনিরুদ্ধ চন্দ্রশেখর। এই ভারতীয় জুটি ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন অষ্টম বাছাই আমেরিকার কিং-হ্যারিসন জুটিকে। তবে ভারতের শ্রীরাম বালাজি-ঋত্বিক বল্লিপাল্লি জুটি প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ