Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দীপাবলি: শুভেচ্ছা বিনিময় করলেন মোদি-নেতানিয়াহু

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘এক্স’ হ্যান্ডলে বিশেষ বার্তা দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

দীপাবলি: শুভেচ্ছা  বিনিময় করলেন মোদি-নেতানিয়াহু
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মোদি ও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘এক্স’ হ্যান্ডলে বিশেষ বার্তা দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেখেন, বন্ধু মোদি ও ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছা। ভারত-ইজরায়েলের বন্ধুত্ব দৃঢ় হোক। মঙ্গলবার তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ‘এক্স’ হ্যান্ডলে তাঁর বার্তা, আশা করি আগামীদিনে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। ঘটনাচক্রে এদিনই ছিল নেতানিয়াহুর জন্মদিন। সেকথা উল্লেখ করে তাঁকে অভিনন্দন জানান মোদি। সোমবার ভারতে অবস্থিত ইজরায়েল দূতাবাসের তরফেও দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানো হয়। সেখানকার আধিকারিকরা ভারতের আলোর উৎসবে শামিল হয়েছেন, এমন একটি ভিডিও প্রকাশ করা হয় দূতাবাসের তরফে। এতে যে বেজায় আনন্দ পেয়েছেন তাঁরা, সে কথা ‘এক্স’ হ্যান্ডলে উল্লেখ করেন ইজরায়েল দূতাবাসের মুখপাত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ