Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিয়ের ৫৮ বছর পর বিচ্ছেদ মামলা, খারিজ হাইকোর্টে

সামান্য মতপার্থক্য বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে না। এক বৃদ্ধ দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য করল রাজস্থান হাইকোর্ট।

বিয়ের ৫৮ বছর  পর বিচ্ছেদ মামলা, খারিজ হাইকোর্টে
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: সামান্য মতপার্থক্য বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে না। এক বৃদ্ধ দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য করল রাজস্থান হাইকোর্ট।  ১৯৬৭ সালের ২৯ জুন বিয়ে করেন ওই দম্পতি। ২০১৩ সাল পর্যন্ত তাঁদের দাম্পত্য তেমন কোনও সমস্যাই ছিলেন না। কিন্তু  তার পরের বছরের ২৬মে বিবাহ বিচ্ছেদের আরজি জানিয়ে আদালতের দ্বারস্থ হন স্বামী। পণের দাবি হেনস্তার ভুয়ো অভিযোগ তুলেছেন স্ত্রী। আদালতে এমনই দাবি করেন তিনি। পাশাপাশি দুই ছেলের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়েও স্ত্রীর সঙ্গে তাঁর মতবিরোধ রয়েছে বলে জানান ওই ব্যক্তি। তাঁর আরজি খারিজ করে দিয়েছিল ভরতপুর পারিবারিক আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। সবমিলিয়ে বিয়ের ৫৮ বছর পর ওই দম্পতির বিচ্ছেদ মামলা উঠেছিল আদালতে। 

Advertisement

এই মামলায় ওই বৃদ্ধের স্ত্রী জানিয়েছিলেন, তাঁর স্বামী পারিবারিক সম্পত্তি নষ্ট করছেন, ভাগ করছেন। ছোট ভাইয়ের কথা শুনে তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। বৃদ্ধা স্বামীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কেরও অভিযোগ করেন। এজন্যই তিনি স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন বলেও জানান ওই বৃদ্ধা। তিনি আরও বলেন, যে সম্পত্তির কথা তাঁর স্বামী বলেছেন, সেটি তিনি নিজে কিনেছিলেন। শুনানির পর হাইকোর্ট  স্বামীর আবেদন খারিজ করে। আদালত জানিয়ে দিয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হতেই পারে। তবে তা বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট নয়। আর বিচ্ছেদের আবেদন মঞ্জুর হলে শুধু স্ত্রী নন, গোটা পরিবারই ক্ষতিগ্রস্ত হবে। এমনকী সুনামও ক্ষুন্ন হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ