Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্টি অফিসে আক্রান্ত জেলা কনভেনার, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বারাকপুরে। ওয়্যারলেস মোড়ের কাছে মোহনপুরে জেলা পার্টি অফিসের ভিতর মার খেতে হল বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার কনভেনার সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে

পার্টি অফিসে আক্রান্ত জেলা কনভেনার, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বারাকপুরে। ওয়্যারলেস মোড়ের কাছে মোহনপুরে জেলা পার্টি অফিসের ভিতর মার খেতে হল বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার কনভেনার সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে। তিনি নোয়াপাড়া বিধানসভার মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহ সম্পর্ক অভিযান করতে এসেছিলেন। সেখানেই তাঁর সঙ্গে অর্জুন শিবিরের নেতাকর্মীদের বচসা বাধে। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তোলেন দলীয় কর্মীরা। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় বিজেপি কর্মীরা উঠে গিয়ে তাঁকে চড় থাপ্পড় মারেন। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই খবর জানাজানি হতেই, তার অনুগামী মণ্ডল সভাপতি পালটা মারধোর করেন। ঘটনায় মোহনপুর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।  সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি কেটে দিয়েছেন। তৃণমূলের নোয়াপাড়া ব্লক সভাপতি অভিষেক সেন বলেন, এটাই বিজেপির কালচার। জেলা পার্টি অফিসের মধ্যে এই ঘটনা। প্রকাশ্যে রাস্তায় দুই শিবিরের মধ্যে মারামারি হয়েছে। বিজেপির বর্তমান বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষকে ফোন করা হলেও তিনি জবাব দেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ