Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুর ২ ব্লকে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালের অভাবে খিচুড়ি দেওয়া বন্ধ

চালের অভাবে শিশুদের রান্না করা খিচুড়ি দেওয়া যাচ্ছে না। এমন অভিযোগ এসেছে শ্যামপুর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে।

শ্যামপুর ২ ব্লকে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালের অভাবে খিচুড়ি দেওয়া বন্ধ
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: চালের অভাবে শিশুদের রান্না করা খিচুড়ি দেওয়া যাচ্ছে না। এমন অভিযোগ এসেছে শ্যামপুর ব্লকের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। ফলে গত কয়েকদিন ধরে সেখানে শিশুদের দেওয়া হচ্ছে ডাল সবজি আর ডিম। যদিও জেলা প্রশাসনের কর্তাদের দাবি, সোমবার সমস্যা মিটে যাবে। 

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শ্যামপুর ২ ব্লক এলাকায় ২৩০টির মত অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। অভিযোগ, বেশিরভাগ কেন্দ্রেই গত কয়েকদিন ধরে চালের সমস্যা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বক্তব্য, চাল না থাকায় শিশুদের খিচুড়ি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে বেশ বিপাকে পড়েছেন তাঁরা। চালের অভাবে খিচুড়ির পরিবর্তে ডাল, সবজি ও ডিম দেওয়া হচ্ছে। সেন্টারের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোও হয়েছে। যদিও এখনো পর্যন্ত সমস্যা মেটেনি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খাদ্যদপ্তরের কাছে চালের রিক্যুইজিশন পাঠানো হয়। সেই অনুযায়ী খাদ্যদপ্তর চাল পাঠিয়ে দেয়। কিন্তু কোনো কারণে এবার সমস্যা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, বেলপুকুর, চাঁপাবাড়, শিবতলা সহ বিভিন্ন কেন্দ্রে এই সমস্যা দেখা দিয়েছে। চাল না থাকার কারণে আমাদের সেন্টারে বৃহস্পতিবার থেকে শিশুদের শুধু ডাল, সবজি আর ডিম দেওয়া হচ্ছে। তিনি বলেন, এর আগেও চালের এই সমস্যা হয়েছিল। পরে চাল আসাতে সমস্যা মিটেছিল। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা আতিয়ার খান বলেন, এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিনের পর দিন ভাত ও খিচুড়ি দেওয়া হচ্ছে না। সরকারি কাজে গাফিলতির এটা চরম নির্দশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ