Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকৃত ভিডিয়ো: হাইকোর্টে দীপ্সিতা

বিকৃত ভিডিয়ো ছড়ানোর অভিযোগে সিপিএম নেত্রী দীপ্সিতা ধর হাইকোর্টে মামলা করেছেন। তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিস্তারিত পড়ুন।

বিকৃত ভিডিয়ো: হাইকোর্টে দীপ্সিতা
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকৃত ভিডিয়ো ছড়ানোর অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। অভিযোগ, তাঁর রাজনৈতিক সভার ভিডিয়ো এবং বক্তৃতা বিকৃত করে সমাজমাধ্যমে ছড়ানো হয়েছে। এর ফলে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন দীপ্সিতা। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন দীপ্সিতার আইনজীবী অভিষেক হালদার। আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেলের বক্তৃতার ভিডিয়ো যেভাবে বিকৃত করে ছড়ানো হচ্ছে, তাতে তাঁর মক্কেল আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচারপতি তাঁকে মামলা দায়েরের অনুমতি দেন। দীপ্সিতার অভিযোগ, ওই বিকৃত ভিডিয়োর জেরে সম্প্রতি তাঁর ছবি লাগানো পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তাঁর নিজের উপরেও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন সিপিএম নেত্রী।  দীপ্সিতার সম্পর্কে উসকানিমূলক বক্তব্য পেশ হচ্ছে বলে গত ৪ জুন নিমতা থানায় অভিযোগ দায়ের  করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ