Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দিশা শালিয়ান রহস্যমৃত্যু কাণ্ড: আদিত্য থ্যাকারের বিরুদ্ধে এফআইআর দায়ের

দিশা শালিয়ান রহস্যমৃত্যু কাণ্ড: আদিত্য থ্যাকারের বিরুদ্ধে এফআইআর দায়ের
  • ২৫ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

দিশা শালিয়ান রহস্যমৃত্যু কাণ্ডে শিবসেনা(উদ্ধব থ্যাকারে শিবির) নেতা আদিত্য থ্যাকারের বিরুদ্ধে এফআইআর দায়ের। আজ, মঙ্গলবার মুম্বই পুলিসের কাছে এই এফআইআর দায়ের করেছেন দিশার বাবার আইনজীবী। তবে শুধুই আদিত্য থ্যাকারের বিরুদ্ধেই নয়, অভিনেতা দিনো মোরিয়া, সুরজ পাঞ্চোলি ও তাঁর দেহরক্ষী এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন তিনি। এমনকী দিশার রহস্যমৃত্যু কাণ্ডে মুম্বই পুলিসের এক প্রাক্তন আধিকারিক ও বহিস্কৃত অফিসারের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন ওই আইনজীবী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ