Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহিদের বিপরীতে দিশা

এবার শাহিদ কাপুরের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী দিশা পাটানি। বিশাল ভরদ্বাজের সঙ্গে  চতুর্থ ছবিতে কাজ করছেন শাহিদ। বিশাল সম্প্রতি নিজেই এ খবর জানিয়েছেন সমাজমাধ্যমে।

শাহিদের বিপরীতে দিশা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

এবার শাহিদ কাপুরের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী দিশা পাটানি। বিশাল ভরদ্বাজের সঙ্গে  চতুর্থ ছবিতে কাজ করছেন শাহিদ। বিশাল সম্প্রতি নিজেই এ খবর জানিয়েছেন সমাজমাধ্যমে। জানা গিয়েছে, দিশার জন্য বিশেষভাবে এই চরিত্রটি লেখা হয়েছে। তবে চরিত্রের পরিসর নাকি খুব বেশি নয়। স্বল্পক্ষণের জন্যই পর্দায় দেখা যাবে নায়িকাকে। সদ্য শাহিদ জানিয়েছেন, প্রিয় পরিচালক বিশালের সঙ্গে চতুর্থ ছবির কাজ শেষ করেছেন তিনি। কৃতজ্ঞতা জানিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেন অভিনেতা। এবার পর্দায় সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে শাহিদকে। ‘কামিনে’, ‘হায়দর’, ‘রেঙ্গুন’... তিনটি ছবিতেও বিশালের পরিচালনায় তাক লাগিয়েছিলেন অভিনেতা। ফলে তাঁদের চতুর্থ ছবিও যে অনুরাগীদের ভালো লাগবে, সে বিষয়ে নিশ্চিত নির্মাতারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ