ইমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী দিশা পাটানি। অভিনেতার ‘আওয়ারাপান ২’ ছবিতে কাজ করবেন দিশা। ২০০৭ সালে মোহিত সুরির পরিচালনায় গ্যাংস্টার ভিত্তিক লাভ স্টোরি ‘আওয়াপান’-এ অভিনয় করেছিলেন ইমরান। সম্প্রতি জানা গিয়েছে, এই ছবির সিক্যুয়েল আসছে। প্রথমবারের মতো এবারও গ্যাংস্টার জগতের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে চিত্রনাট্য। সঙ্গে থাকবে প্রেমকাহিনিও। তবে মোহিত সুরির পরিবর্তে পরিচালকের আসনে থাকছেন নিতিন কক্কর। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে গান। সবকিছু ঠিক থাকলে চলতি মাস থেকেই শ্যুটিং শুরু হওয়ার কথা।



