Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হলিউডে দিশা

হলিউডে কাজ করবেন অভিনেত্রী দিশা পাটানি। প্রায় দু’দশক পর পরিচালনায় ফিরছেন অস্কারজয়ী পরিচালক কেভিন স্পেসি।

হলিউডে দিশা
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হলিউডে কাজ করবেন অভিনেত্রী দিশা পাটানি। প্রায় দু’দশক পর পরিচালনায় ফিরছেন অস্কারজয়ী পরিচালক কেভিন স্পেসি।  একটি সুপার ন্যাচারাল থ্রিলার পরিচালনা করবেন তিনি। সেই ছবিতেই কাস্ট করা হয়েছে দিশাকে। কেভিনের ছবির হাত ধরে হলিউডে ডেবিউ করছেন অভিনেত্রী। আপাতত ছবির নাম ঠিক করা হয়েছে ‘হলিগার্ডস’। ডলফ লান্ডগ্রেন, টাইরেস গিবসন, ব্রিয়ান্না হিল্ডেব্র্যান্ড সহ একাধিক হলিউড তারকারা কাজ করবেন এই ছবিতে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে ভাগ করা হবে ছবিটি। প্রথমটির নাম ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস’। মেক্সিকোতে ছবির শ্যুটিং হয়েছে বলে খবর। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশন পর্বের কাজ। ভবিষ্যতের ক্ষমতা দখল নিয়ে দুই দলের মধ্যে লড়াইকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য এগিয়েছে। শীঘ্রই ছবির ঘোষণা হবে বলে খবর।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ