Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটের সঙ্গে গম্ভীরের কথা বন্ধ নিয়ে চর্চা তুঙ্গে

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্ক কি ফের তিক্ত? কোচ গম্ভীরের অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

বিরাটের সঙ্গে গম্ভীরের কথা বন্ধ নিয়ে চর্চা তুঙ্গে
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহ্যাম: বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের সম্পর্ক কি ফের তিক্ত? এমন জল্পনাই ছড়িয়েছে ক্রিকেট মহলে। দু’জনের মধ্যে কথা নাকি একেবারেই বন্ধ। সামনা-সামনিও হচ্ছেন না কেউ। এ‌঩ড়িয়ে যাচ্ছেন একে অপরকে। কোচ গম্ভীর যদিও রোহিত শর্মা, লোকেশ রাহুলের মতো অন্য সিনিয়রদের সঙ্গে দিব্যি কথা বলছেন। কোহলিকেও দেখা গিয়েছে নেটে ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গে লম্বা আলোচনায় ডুবে যেতে। অধিনায়ক পরে জানান, পরের বছরের ওডিআই বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কথা হচ্ছিল। কোন কোন ক্রিকেটারকে লাগবে কাপ অভিযানে, কম্বিনেশনই বা কী দাঁড়াবে, চর্চার বিষয়বস্তু ছিল সেটাই। গিলের এই মন্তব্যও বিতর্কে ইন্ধন দিয়েছে। বিশ্বকাপের পরিকল্পনায় কিনা কোচই নেই!

Advertisement

এজবাস্টনে সোমবার সীতাংশু কোটাকের নজরদারিতে নেটে ব্যাটিং চলছিল কোহলির। ব্যাটিং কোচ হিসেবে তিনি থাকতেই পারেন। কিন্তু প্রধান কোচ গম্ভীর নেই কেন? দেখা যায়, ব্যাটিং করে সীতাংশুর সঙ্গে কথা বলেন কোহলি। কিন্তু গম্ভীর সেখানে ছিলেন না। অনুশীলনে দু’জনকে কথা বলতে দেখা যায়নি। এমনকী, দু’জনকে একসঙ্গে পাওয়াও যায়নি কোনো ফ্রেমে। এজন্যই উভয়কে নিয়ে মুচমুচে খবর ছড়িয়ে পড়ে।
কোহলির সঙ্গে গম্ভীরের ঝামেলা অবশ্য নতুন কিছু নয়। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন থাকাকালীন গম্ভীর তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোহলির সঙ্গে। সেই বিবাদ পরবর্তীকালেও জারি থেকেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ