Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামীকাল পর্যন্ত সারা রাজ্যে দুর্যোগের আশঙ্কা

আজ ও আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রকোপ জারি থাকবে। সব জেলার জন্যই ‘কমলা’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর

আগামীকাল পর্যন্ত সারা  রাজ্যে দুর্যোগের আশঙ্কা
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ ও আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রকোপ জারি থাকবে। সব জেলার জন্যই ‘কমলা’ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে ৫০-৬০ কিমি পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জন্যই মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। দুই মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, নদীয়া এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিকেলের পর ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। অন্যদিকে, সোমবার রাতে দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর (৩৯ মিমি) এবং মেদিনীপুরে (৩৫ মিমি)। উত্তরবঙ্গের কালিম্পংয়ে সবচেয়ে বেশি ২৯ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ