কিছুটা ভালো আবহাওয়া থাকায় আজ, বৃহস্পতিবার সকালে পাকিয়ং বিমানবন্দর থেকে ছাতেনের উদ্দেশে দুটি কপ্টার রওনা দেয়। তাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিদ্যুৎ, টেলি যোগাযোগ ও পুলিসকর্মীরা রয়েছেন। ধস বিধ্বস্ত এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য জরুরি সরঞ্জাম নিয়ে যাচ্ছেন তাঁরা।



