নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক তথা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। ভর্তি শহরের একটি বেসরকারি হাসপাতালে। ধুম জ্বর রয়েছে তাঁর। মূত্রনালিতে সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে। যদিও চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ইন্দ্রদীপের চিকিৎসা শুরু হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত সিনেমা ‘গৃহপ্রবেশ’। দর্শকদের মধ্যে ভালোই সাড়া রয়েছে এই সিনেমাটিকে কেন্দ্র করে। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন ইন্দ্রদীপ। সঙ্গীত পরিচালনার পাশাপাশি, বেশ কয়েকবছর ধরে সিনেমাও পরিচালনা করছেন তিনি। ইন্দ্রদীপের পরিচালিত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘কেদারা’, ‘বিসমিল্লাহ’, ‘আগন্তুক’, ‘উত্তরণ’ ও সদ্য মুক্তি প্রাপ্ত ‘গৃহপ্রবেশ’।



