Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬

হরমুজগামী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ নয়, নির্দেশ

ফের শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালীতে। একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালানো হচ্ছে।

হরমুজগামী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ নয়, নির্দেশ
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালীতে। একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালানো হচ্ছে। গত সপ্তাহে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এহেন অবস্থায় দেশের নাবিকদের বাঁচাতে পদক্ষেপ নিল নয়াদিল্লি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত হরমুজগামী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ না করার কথা জানিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিএমএ)। জাহাজ মালিক, ম্যানেজার ও লাইসেন্স প্রাপ্ত নিয়োগ সংস্থাগুলির (আরপিএসএল) উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। হরমুজের পাশাপাশি পারস্য উপসাগর ও সংলগ্ন অঞ্চলে নিয়মিত নজরদারি চালাতে বলেছে ডিজিএমএ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ