Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় সলমন

চুলবুল পান্ডে হিসেবে ফিরছেন সলমন খান। তৈরি হচ্ছে ‘দাবাং ৪’। সম্প্রতি আরবাজ খান নিজেই এই খবরে সিলমোহর দিয়েছিলেন

পরিচালনায় সলমন
  • ২২ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

চুলবুল পান্ডে হিসেবে ফিরছেন সলমন খান। তৈরি হচ্ছে ‘দাবাং ৪’। সম্প্রতি আরবাজ খান নিজেই এই খবরে সিলমোহর দিয়েছিলেন। পুরোদমে চলছে প্রস্তুতি। সূত্রের খবর, ছবিটি পরিচালনা করবেন সলমন নিজেই। ২০১০ সালে ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির সূচনা। প্রথম ছবির পরিচালক ছিলেন অভিনব কাশ্যপ। তবে সম্প্রতি সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন অভিনব। যদিও ‘দাবাং’-এর পর ফ্র্যাঞ্চাইজির আর কোনও ছবি তিনি পরিচালনা করেননি। ‘দাবাং ২’ পরিচালনা করেন আরবাজ নিজে। আর ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পরিচালক হিসেবে ছিলেন প্রভু দেবা। তবে এবার আর অন্য কারও হাতে নয়, নিজের কাঁধেই পরিচালনার গুরুভার তুলে নিচ্ছেন সলমন। ‘দাবাং’ সলমনের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি। ফলে এর পরিচালনার ভার তিনি নিজে নিলে, ছবি ঘিরে আলাদা আকর্ষণ তৈরি হবে বলে মত বলিউডের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ