Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালনায় ফয়জল

পরিচালনায় ফিরছেন আমির খানের ভাই ফয়জল খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা ঘোষণা করেছেন।

পরিচালনায় ফয়জল
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালনায় ফিরছেন আমির খানের ভাই ফয়জল খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা ঘোষণা করেছেন। সদ্য আমির খান ও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। পাশাপাশি দাদা আমিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন তিনি। আমির ও তাঁর পরিবারের তরফে বিবৃতি জারি করে সে সমস্ত অভিযোগ নস্যাৎ করা হয়েছিল। এই আবহে পরিচালনায় ফেরার কথা ঘোষণা করলেন ফয়জল। ছবিতে একাধিক তারকা থাকবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। ইতিমধ্যে ১৪ জন অভিনেতাকে নাকি এই সিনেমার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি। ফয়জল নিজেও ছবিতে একটি ক্যামিও চরিত্রে থাকতে পারেন বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ