Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

১৪ জুন থেকে শিয়ালদহ-জলপাইগুড়ি রোডে সরাসরি ট্রেন পরিষেবা

১৪ জুন থেকে শিয়ালদহ-জলপাইগুড়ি রোডে সরাসরি ট্রেন পরিষেবা
  • ১০ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

আগামী ১৪ জুন থেকে শিয়ালদহ-জলপাইগুড়ি রোডে সরাসরি ট্রেন চালু হতে চলেছে। এমনটাই দাবি জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের। আপাতত ট্রেনটি সপ্তাহে একদিন চলবে। শুক্রবার রাতে ছাড়বে জলপাইগুড়ি থেকে। শিয়ালদহ থেকে ছাড়বে শনিবার রাতে। এই প্রথম জলপাইগুড়ি থেকে শিয়ালদহ সরাসরি কোনও ট্রেন চালু হতে চলেছে। এই বিষয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ১৪ জুন থেকে সাপ্তাহিক ওই ট্রেনটি চালু হচ্ছে। ট্রেনের সময়সূচি ও স্টপ নিয়ে এখন কথা চলছে। দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এই বিষয়ে, জলপাইগুড়ির সাংসদের দাবি, ট্রেনটিতে ১৯টি কামরা থাকছে। এসির পাশাপাশি স্লিপার কোচও যুক্ত করা হচ্ছে। এই ট্রেনটি চালু হলে জলপাইগুড়ির বাসিন্দাদের যেমন উপকার হবে, তেমনই পর্যটকদেরও সুবিধা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ