Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বায়োপিকে দিলজিৎ

বিতর্কের মধ্যেই নতুন অবতারে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। রবিবার তাঁর পরের ছবি ‘পাঞ্জাব ৯৫’-এর নতুন পোস্টার সামনে এসেছে। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনকাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে।

বায়োপিকে দিলজিৎ
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিতর্কের মধ্যেই নতুন অবতারে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। রবিবার তাঁর পরের ছবি ‘পাঞ্জাব ৯৫’-এর নতুন পোস্টার সামনে এসেছে। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনকাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। যদিও এই ছবি ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। এর আগে একাধিকবার ছবি মুক্তির দিনক্ষণ পিছিয়েছে। সেন্সর বোর্ডের তরফে সিনেমার ১২৭টি দৃশ্য বাদ দেওয়ার কথাও বলা হয়েছিল। পাশাপাশি সিনেমার কোথাও ‘পাঞ্জাব’ নামটি উল্লেখ করা যাবে না বলেও জানানো হয়েছিল। যদিও এর বিরোধিতা করেন নির্মাতারা। তাঁরা জানান, যে রাজ্যের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি, সেই নাম কীভাবে বাদ দেওয়া সম্ভব? উল্লেখ্য, কয়েকদিন আগে ‘সর্দারজি ৩’ ছবির জন্য বিতর্কে নাম জড়িয়েছিল দিলজিতের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ