Bartaman Logo
৩০ জুন, ২০২৬

বকেয়া চাইতে মোদি ও নির্মলার সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন দিলীপ

দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। বকেয়া নিয়ে আলোচনা হবে নির্মলা সীতারামনের সঙ্গে। বিস্তারিত পড়ুন।

বকেয়া চাইতে মোদি  ও নির্মলার সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন দিলীপ
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মন্ত্রী হওয়ার পর রাজ্যের সার্বিক পরিস্থিতি নরেন্দ্র মোদিকে জানাবেন দিলীপ ঘোষ। সেইমতো প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন বকেয়া নিয়েও তিনি কথা বলতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। আজ, মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে দিলীপবাবুর। সোমবার বিজেপির শীর্ষ সূত্রে এখবর জানানো হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি বৈঠকে যোগ দিতে রবিবার রাতেই দিল্লিতে এসেছেন দিলীপবাবু। মন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম দিল্লি সফর। 

Advertisement

সোমবার গ্রামোন্নয়ন মন্ত্রকের বৈঠকের ফাঁকে আলাদাভাবে তিনি কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে। তারপরই দিলীপবাবু দাবি করেছেন, ‘১০০ দিনের কাজের যে বকেয়া টাকা, তা ধাপে ধাপে আসতে শুরু করেছে। সেইমতো শুরু হচ্ছে কাজও। তা হবে পুরোপুরি নতুনভাবে।’ আজ নরেন্দ্র মোদি এবং নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘আমি বৈঠকের জন্য ইতিমধ্যেই সময় চেয়েছি। দেখা যাক, কখন সময় পাওয়া যায়। সাক্ষাৎ হলে স্বাভাবিকভাবেই রাজ্যের পরিস্থিতি নিয়েই কথা বলব।’ তবে আজ, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজসিং চৌহানের সঙ্গে আরও একপ্রস্থ কথা বলতে পারেন দিলীপবাবু।

Advertisement
সম্পর্কিত সংবাদ