Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে দীঘাগামী ১১৬বি জাতীয় সড়ক

কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে দীঘাগামী ১১৬বি জাতীয় সড়ক
  • ১২ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

আজ, রবিবার সকাল সাড়ে ১০টার পর থেকেই মারিশদায় ১১৬বি জাতীয় সড়কে কালভার্টের কাজ শেষ হয়ে যাবে। তারপরেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানালেন পূর্ত(এনএইচ) দফতরের খড়্গপুর ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গড়াই। গতকাল, শনিবার সারারাত কাজ হয়েছে। এই মুহূর্তে মেরামতির কাজ প্রায় শেষ। জাতীয় সড়ক বিচ্ছিন্ন হওয়ার জায়গায় পাইপ ফেলে তার উপর কাজ চলছে। উল্লেখ্য, গতকাল, শনিবার পূর্ব মেদিনীপুরের মারিশদায় কালভার্টের ধস নামা জায়গায় কাজ চলাকালীন গোটা কালভার্টটি ভেঙে পড়ে। দু’ ভাগে ভাগ হয়ে যায় দীঘাগামী ১১৬বি জাতীয় সড়ক। তারপর থেকেই দীঘা যাওয়ার পথে চূড়ান্ত দুর্ভোগ চলছে। প্রায় ৫৫ কিলোমিটার ঘুরে বাজকুল এবং হেঁড়িয়া দিয়ে দীঘামুখী যানবাহন এগরা দিয়ে ঘোরাানো হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ