Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কাজের বাজারে শিক্ষা ও শিল্পের চাহিদায় ফারাক, মত বিশেষজ্ঞদের

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাঁরা নতুন কাজে যোগ দিচ্ছেন, তাঁদের শিক্ষার সঙ্গে কাজের বাজারে শিল্প সংস্থার বাস্তব চাহিদার ফারাক থেকে যাচ্ছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এক অনুষ্ঠানে এমনই তত্ত্ব উঠে এল।

কাজের বাজারে শিক্ষা ও শিল্পের চাহিদায় ফারাক, মত বিশেষজ্ঞদের
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাঁরা নতুন কাজে যোগ দিচ্ছেন, তাঁদের শিক্ষার সঙ্গে কাজের বাজারে শিল্প সংস্থার বাস্তব চাহিদার ফারাক থেকে যাচ্ছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এক অনুষ্ঠানে এমনই তত্ত্ব উঠে এল। ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিলের পূর্বাঞ্চলীয় দপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে দেশের প্রথম সারির একটি পেট্রকেম সংস্থার অন্যতম শীর্ষকর্তা সঞ্জীব বাসুদেব বলেন, একেবারে সদ্য স্নাতকদের মধ্যে শিক্ষা ও শিল্পের চাহিদার ফারাক অনেকটাই। তাঁর কথায়, পরীক্ষায় কত নম্বর মিলল, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যোগাযোগের ক্ষমতা, সমন্বয় ও একাগ্রতার মতো বিষয়গুলি। তাতে খামতি থেকে যাচ্ছে। পাঠ্যক্রমের শিক্ষা ও শিল্প সংস্থায় তা কাজে লাগানোর ক্ষেত্রে বিস্তর ফারাকের কথা মেনে নিয়েছেন আইআইটি খড়্গপুরের রসায়ন বিভাগের প্রাক্তন প্রধান তন্ময় পাঠকও। তিনি বলেন, এই ঘাটতি মেটাতে এমন পাঠ্যক্রম আনা জরুরি, যেখানে শিল্পের সঙ্গে যোগ থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, উন্নত শিক্ষার পর নিজের উদ্যোগ তৈরি করাও যে জরুরি, তা নিজেই দেখিয়ে গিয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিশ্ববিদ্যালয়ের যদি আলাদা করে শিল্প সংক্রান্ত সেল থাকে, তাহলে আরও ব্যবসামুখী হতে পারবে পড়ুয়ারা। একটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার এমডি অধীপ পালচৌধুরী বলেন, কেন্দ্র অ্যাপ্রেন্টিসশিপ ব্যবস্থায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যোগ দিচ্ছে। এই প্রকল্প শিল্পের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের ফারাক কমাবে বলে আশাবাদী তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ