Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ মুহূর্তের গোলে জয়ী ডায়মন্ডহারবার

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না মহমেডান স্পোর্টিংয়ের। ঘরোয়া লিগে আগেই টানা চার ম্যাচে হেরে লিগ টেবিলে শেষের দিকে রয়েছে রেড রোডের ক্লাবটি।

শেষ মুহূর্তের গোলে জয়ী ডায়মন্ডহারবার
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মহমেডান- ১    :   ডায়মন্ডহারবার- ২

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই কাটছে না মহমেডান স্পোর্টিংয়ের। ঘরোয়া লিগে আগেই টানা চার ম্যাচে হেরে লিগ টেবিলে শেষের দিকে রয়েছে রেড রোডের ক্লাবটি। এবার ডুরান্ড কাপেও খালি হাতে মাঠ ছাড়ল মেহরাজউদ্দিনের ছেলেরা। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ডহারবার এফসি’র বিরুদ্ধে শুরুতে লিড নিয়েও হারল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের শেষমুহূর্তে লুকা মাচেনের গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ডায়মন্ডহারবার এফসি। বিজয়ী দলের অপর গোলদাতা সাইরতকিমা। মহমেডানের একমাত্র গোলটি আডিসনের। উল্লেখ্য, ফিফার ট্রান্সফার ব্যানের কারণে এখনও কোনও বিদেশি সই করাতে পারেনি রেড রোডের ক্লাবটি। দলে নেই কোনও বড় নাম। তা সত্ত্বেও ডায়মন্ডহারবারের বিরুদ্ধে দুরন্ত ফুটবল মেলে ধরলেন সহজ বাগ-শুভজিৎরা। তবে ভাগ্য সহায় না থাকায় আরও একবার ম্যাচ হেরেই মাঠ ছাড়লেন তাঁরা। গ্রুপের পরের ম্যাচে ৩১ আগস্ট মোহন বাগানের মুখোমুখি হবে মহমেডান। আর ডায়মন্ডহারবার খেলবে বিএসএফের বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ