নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নতুন জায়গায় কাজ পেলেও তা পছন্দ হয়নি। তাই বন্ধুদের সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন জামশেদপুরের বাসিন্দা অনিমেষকুমার সিং (২৭)। কিন্তু বেলুড় স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এই পরিযায়ী শ্রমিকের। অন্যদিকে, তিনদিন নিখোঁজ থাকার পর বালির নিশ্চিন্দা এলাকার একটি বহুতলের ভিতরে জমা জল থেকে উদ্ধার হয়েছে বিহারের আরেক পরিযায়ী শ্রমিকের দেহ। নাম সুবোধ রায় (৪০)। দু’টি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
জামশেদপুরের বাড়িগোড়ার বাসিন্দা অনিমেষ সোমবার দুই বন্ধু সুরজ কুমার ও অমর কুমারের সঙ্গে ডানকুনির একটি লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজের জন্য আসেন। কিন্তু সেখানে মজুরি অনুযায়ী কাজ পছন্দ না হওয়ায় তিনজনেই জামশেদপুরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ডানকুনি থেকে হাওড়ায় যাওয়ার জন্য লোকাল ট্রেনে ওঠেন তাঁরা। সুরজ ও অমর বলেন, ট্রেনের দরজার কাছেই হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন অনিমেষ। আচমকা ট্রেনের ঝাঁকুনিতে তাঁর হাত ফস্কে গেলে চলন্ত ট্রেন থেকে তিনি ছিটকে পড়েন রেললাইনে। ট্রেনটি বেলুড় স্টেশনে দাঁড়ালে সুরজ ও অমর রেল পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বেলুড় জিআরপি আশঙ্কাজনক অবস্থায় অনিমেষকে প্রথমে রেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।
অন্যদিকে, এদিন দুপুরে বালির নিশ্চিন্দা পূর্বপাড়া এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের লিফটের জায়গায় জমে থাকা জল থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার করেছে পুলিস। সুবোধ রায় নামের ওই শ্রমিক বিহারের সমস্তিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদিন দুপুরে ওই বহুতলে কাজ করতে এসে সেখানকার শ্রমিকরা প্রথমে দেহটি ভেসে থাকতে দেখেন। নিশ্চিন্দা থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি পেশায় নির্মাণ শ্রমিক। তিনি বালিতেই অন্য একটি আবাসনে কাজ করতেন। রাতে নিশ্চিন্দার ওই নির্মীয়মাণ বহুতলে ঘুমোতেন তিনি। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে।