নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জমি ইস্যুকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল দুই প্রোমোটারের বিরুদ্ধে। ইকোপার্ক থানার অধীনে নিউটাউনের হাতিয়াড়া ধানকল এলাকায় ওই ব্যক্তির কয়েক কাঠা জমি রয়েছে। সেই জমি ডেভেলপ করার জন্য তিনি দুই প্রোমোটারের সঙ্গে চুক্তি করেছিলেন। তিন লক্ষ টাকা অগ্রিমও নিয়েছিলেন। অভিযোগ, ২৮ নভেম্বর রাতে ওই দুই প্রোমোটার তাঁকে মারধর করেছেন। অন্যদিকে, প্রোমোটারদের পাল্টা অভিযোগ, টাকা নিয়েও উনি জমিতে কাজ করতে বাধা দিচ্ছেন। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



