Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই দেশের মৎস্যজীবীদের ফেরানোর প্রক্রিয়া শুরু

দুই দেশের মৎস্যজীবীদের ফেরানোর প্রক্রিয়া শুরু
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: এক সপ্তাহ আগে ভারত ও বাংলাদেশে আটক থাকা মৎস্যজীবীদের স্ব স্ব দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। এবার শুরু হল দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া। জানা গিয়েছে, আগামী পাঁচ জানুয়ারি আইনি সব জটিলতা কাটিয়ে দুই দেশে আটক থাকা মৎস্যজীবীদের হস্তান্তর করা হবে। বাংলাদেশে আটক থাকা ৯৫ জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে ভারতে আটক থাকা ৯০ জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে দেওয়া হবে।
Advertisement
এছাড়াও বাংলাদেশে আটক থাকা ভারতীয় ছ’টি ট্রলারকেও হস্তান্তর করা হবে। ভারতে আটক থাকা বাংলাদেশের দুটি বড় ট্রলারকেও ফিরিয়ে দেওয়া হবে। দুই দেশের বিভিন্ন দপ্তরের অফিসারদের উপস্থিতিতে আন্তর্জাতিক জল সীমানায় এই হস্তান্তর সম্পন্ন হবে। 
ইতিমধ্যেই ভারতে আটক থাকা ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আইনি মুক্তি দেওয়া হয়েছে। সেদেশের বাকি ৭৮ জন মৎস্যজীবী ওড়িশার পারাদ্বীপে ভারতীয় উপকূল বাহিনীর তত্ত্বাবধানে আছেন। এই ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে একসঙ্গেই হস্তান্তর করা হবে। অপরদিকে বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকেও আইনি মুক্তি দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ