নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে হালিশহর পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া দোলতলা মোড় এলাকায় দু’টি দোকানে চুরি। দুষ্কৃতীরা ফুটপাতের উপর একটি মাংস ও একটি সব্জির দোকানের শাটার ভেঙে নগদ টাকা ছাড়াও মুরগি ও শাকসব্জি চুরি করে চম্পট দেয়। পুলিস জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ীরা। রবিবার সকালে দেখেন, মাংস ও সব্জি দোকানের শাটার ভাঙা। দোকানে থাকা মুরগি উধাও। পেঁয়াজ, আদা, রসুন, শশা সহ অন্যান্য শাকসব্জিও নেই।



