সংবাদদাতা, বনগাঁ: চোরাপথে দেশে ফেরার সময় পুলিসের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি মহিলা ও এক শিশু। বুধবার গাইঘাটা থানার পুলিস স্থানীয় কাহনকিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। ধৃতদের নাম হাসিনা বেগম (৪০), রুনা খাতুন (১৯) এবং আমিন ফকির (৬)। এরা সকলেই বাংলাদেশের নরাইল জেলার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে মা
Advertisement
হাসিনা বেগম মেয়ে রুনা ও ছেলে আমিনকে নিয়ে চোরাপথে এদেশে চলে আসেন। এরপর মুম্বইতে পরিচারিকার কাজে চলে যান। এদিন সেখান থেকে দেশে ফেরার জন্য গাইঘাটা সীমান্তে আসেন তিনজন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাঁদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ আদালত।



